পটুয়াখালীর বাউফলে ‘দেশ রূপান্তর’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘দেশ রূপান্তর’ পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি ও বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসাইন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ, বিআরডিবি কর্মকর্তা রুহুল আমিন, কালবেলার বাউফল উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জিএম মশিউর রহমান মিলন, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও কলমের কণ্ঠের জাহিদ হোসাইন, আজকালের খবরের ফোরকান হাওলাদার, ইজাজ আহম্মেদ, আরিফুর রহমান, মুজাহিদুল ইসলাম প্রমুখ।