বাগেরহাটে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বেলা এগারোটায় বাগেরহাট সদর পরিষদ চত্বরে থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদে সংক্ষিপ্ত আলোচনার পর কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়। দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও পাঠকরা শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ডিজটালযুগে এখন ছাপা পত্রিকা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। এখন মানুষ ছাপা পত্রিকা পড়তে চায়না। মরণব্যাধি কোভিড-১৯ এর সময়ে ছাপা পত্রিকাগুলো দারুণভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই চ্যালেঞ্জ নিয়ে দেশ রূপান্তর সামনে এগিয়ে যাচ্ছে, এটি সত্যিই প্রশংসনীয়। সমাজের নানা অসংগতি সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছে পত্রিকাটি। যুগের সঙ্গে তাল মিলিয়ে পত্রিকাটি সামনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করেন এই শুভানুধ্যায়ীরা।
দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রধান নির্বাহী মো. রাশেদুজ্জামান, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরোজ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহমেদ মনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ রূপান্তর প্রতিকার জেলা প্রতিনিধি অলীপ ঘটক।