গাওসিয়া টুইন পিক ভবনের ১২ রেস্তোরাঁ সিলগালা

রাজধানীর ধানমন্ডিতে সাত মসজিদ সড়কে গাওসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ সোমবার (৪ মার্চ) সকালে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ওই ভবনে অভিযান চালায়।

গণমাধ্যমকে এ তথ্য জানান রাজউকের পরিচালক (জোন-৩) উপসচিব তাজিনা সারোয়ার। তার নেতৃত্বে রাজউকের দল আজ সকালে ওই ভবনে অভিযান চালায়।

জানা যায়, ভবনটি বাণিজ্যিক ব্যবহারের জন্য ডিজাইন করা হলেও সেখানে অনুমোদন ছাড়া রেস্তোরাঁ পরিচালনার কারণে সেগুলো সিলগালা করা হয়।