বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী শরিফুল শুরু করেন বাংলাদেশের হয়ে নতুন বলে। অপ্রত্যাশিতভাবে লেগ স্লিপে সৌম্য সরকারকে নিয়ে বোলিং শুরু করেন শরিফুল। প্রথম বলেই ক্যাচ যায় প্রথম স্লিপ দিয়ে। হয়ে যায় চার। কিন্তু পরের বলেই কিপার লিটনের গ্লাভসে ঠাই নেওয়া বলটি ছুঁয়ে আসে আভিষ্কা ফার্নান্দোর ব্যাটের কিনারা।
দ্বিতীয় বলেই সাফল্য পায় বাংলাদেশ। আভিষ্কাকে আউট করার পরের বলেই আবারও উইকেট পাওয়ার সুযোগ এসেছিল টাইগারদের সামনে।
নিউজিল্যান্ড সফরশেষে দেশে ফিরে কদিন বিশ্রাম করেই বিপিএল মাতাতে মাঠে নামেন বাংলাদেশের ক্রিকেটাররা। দীর্ঘ বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে প্রথম টসটাই জিতে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন শান্ত।
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সঙ্গে খেলা ১৩ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৪ ম্যাচে। বাকি ৯ ম্যাচে জয় লঙ্কানদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও দুই দলের একমাত্র ম্যাচে জয় পেয়েছিল লঙ্কানরা। জয় পাওয়া চার ম্যাচের মধ্যে বাংলাদেশ আগে ব্যাট করে জিতেছে ২ বার। পরে ব্যাট করে জিতেছে ২ বার।