চট্টগ্রাম

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, নেভাতে যোগ দিল নৌ-বাহিনীও

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের কর্ণফুলীর সুগার মিলে (চিনির কারখানা) লাগা আগুন। এটি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ কারছে। আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ-বাহিনীও।

সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে ওই মিলে আগুনের সূত্রপাত হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত (৭টা ৩৫ মিনিট) আগুন জ্বলছিল।

মিলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হতে পারে জানিয়েছে ওই মিলের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কর্ণফুলী ও আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নেভাতে কাজ করছে।