সাহসিকতায় পাঠকের আস্থায় দেশ রূপান্তর

বর্ণিল শোভাযাত্রার পর আলোচনাসভা, বৃক্ষরোপণ ও কেক কাটার মধ্য দিয়ে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সোমবার বিভাগীয় শহর এবং জেলা ও উপজেলায় উদযাপন করা হয়েছে। স্থানীয় বিশিষ্টজনরা অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ রূপান্তরকে শুভকামনা জানান। বক্তৃতায় তারা বলেন, ‘সাহসী সাংবাদিকতা পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে।’ অনুষ্ঠানমালায় আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের পাঠক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সংবাদপত্রের এজেন্ট-হকার ও শুভানুধ্যায়ীরা। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ময়মনসিংহ : দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা হয়। বিএফউজের যুগ্ম মহাসচিব ও প্রেস ক্লাব সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি কাপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, বিএফউজে ও প্রেস ক্লাব সহসভাপতি মোশারফ হোসেন, জগদিশ চন্দ্র সরকার, এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, জিয়া উদ্দিন আহম্মেদ, বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, শহিদুল আমীন খসরু, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম, রবীন্দ্রনাথ পাল, সুলতান মাহমুদ কনিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মঈন উদ্দিন রায়হান।

রাজশাহী : সকালে রাজশাহী সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে দেশ রূপান্তর পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বগুড়া : জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনির পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। বক্তব্য রাখেন সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য শংকর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদ খান রনি, সাংবাদিক জেএম রউফ, মাসুদুর রহমান রানা, বগুড়া রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ প্রমুখ।

গাজীপুর : দুপুরে গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ সরণির পোস্ট অফিস সড়কে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষাবিদ ও ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সজিব, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, মাসুদ রানা, হাসমত আলী, আবদুল আজিজ, রেজাউল বারী বাবুল, রেজাউল করিম রেজা, এসএম হাবীব, আবদুল মালেক, আবদুল গাফফার, আবদুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম।

মুন্সীগঞ্জ : প্রেস ক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ মো. ফয়সাল বিপ্লব। জেলা প্রতিনিধি মামুনুর রশীদ খোকার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া, স্থানীয় দৈনিক রজত রেখার সম্পাদক শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সুজন হায়দার জনি, সিরাজদীখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, শিলই ইউপির চেয়ারম্যান পারভেজ ব্যাপারী প্রমুখ।

চাঁদপুর : প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, আল ইমরান শোভন, সাংবাদিক কাদের পলাশ, ফারুক আহমদ, এমএ লতিফ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি তালহা জুবায়ের।

সিরাজগঞ্জ : বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হয়েছে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী। জেলার শাহজাদপুর উপজেলার রংধনু মডেল স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ আজম। উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ।

মৌলভীবাজার : দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে আলোচনা, কেক কাটা ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র নাহিদ হোসেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম শেফুল প্রমুখ। সভাপতিত্ব করেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী। আলোচনায় বক্তারা বলেন, ‘সাহসী সাংবাদিকতা পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে।’

সুনামগঞ্জ : দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব প্রমুখ।

রাঙ্গামাটি : সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভার মাধ্যমে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মঈন উদ্দিন বাপ্পী প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রতিনিধি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে আলোচনা করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিলু, সাংবাদিক আজিজুর রহমান শিশির, সাজেদুল হক সাজু, ডাবলু কুমার ঘোষ, জহুরুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহ : প্রেস ক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম হিরো, সাংবাদিক শাহানুর আলম, সাদ্দাম হোসেন, লোটাস রহমান সোহাগ, কাজী আলী আহাম্মেদ লিকু, খাইরুল ইসলাম নিরব, আমিনুল ইসলাম লিটন, ওমর আলী সোহাগ প্রমুখ।

কিশোরগঞ্জ : বেলা ১১টার দিকে আলোচনার পর কেক কাটায় অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ।

লালমনিরহাট : সংক্ষিপ্ত আলোচনার পর কেক কাটায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, প্রেস ক্লাবের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন, সাংবাদিক আনিছুর রহমান লাডলা, গোকুল রায়, তন্ময় আহম্মেদ নয়ন, আশিকুর রহমান ডিফেন্স প্রমুখ। সঞ্চালনা করেন জেলা প্রতিনিধি ফরহাদ আলম সুমন।