পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও বৈঠকি আড্ডার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে বৈঠকি আড্ডায় অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার প্রেসিডেন্ট আবদুল হান্নান শেখ, জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, সদর থানার পুলিশ কর্মকর্তা মো. কাইয়ুম আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ।
এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা কেক কাটেন।