এক দিন পরই কেন আম্বানির অনুষ্ঠান থেকে চলে এলেন শ্রদ্ধা কাপুর? 

মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানীর প্রাক্-বিবাহ অনুষ্ঠান ছিল জামনগরে। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে দেশ-বিদেশের নানা ব্যক্তিত্ব উপস্থিত তো ছিলেনই, সেই সঙ্গে ছিল গোটা বলিউড। অনুষ্ঠান মঞ্চে বলিউডের তিন খান— শাহরুখ, সালমান এবং আমিরকে নাচতে দেখা গেছে। সকলেই প্রায় গিয়েছিলেন সপরিবারে। প্রায় তিন দিন ব্যাপী এই মহোৎসব কাটিয়ে মুম্বাই ফিরেছেন বলিউডের খান, কাপুর ও কুমাররা। তবে ব্যতিক্রমী অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মাত্র এক দিন পরই জামনগর থেকে চলে আসেন তিনি।

শ্রদ্ধা জামনগর পৌঁছান ২ মার্চ। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার চর্চিত প্রেমিক রাহুল মোদী। ককটেল পার্টির দিনই উপস্থিত ছিলেন সেখানে। ৩ মার্চ সকাল হতেই বাক্স গুছিয়ে ফিরে আসেন মুম্বাইতে। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু কেন এত তাড়াতাড়ি ফিরে এলেন শ্রদ্ধা। তবে আসল কারণ হল ৩ মার্চ ছিল শ্রদ্ধার জন্মদিন। ৩৭-এ পা দিলেন অভিনেত্রী। সেই উপলক্ষে তার অনুরাগীরা একটা অনুষ্ঠানের আয়োজন করেন মুম্বাইতে। জন্মদিনে অনুরাগীদের সঙ্গে সময় কাটাবেন বলেই ফিরে আসেন তড়িঘড়ি। মুম্বাই ফিরে ৩০জন অনুরাগীর সঙ্গে কেকে কাটেন, মধ্যাহ্নভোজন সারেন।