নাসা গ্রুপের পরিচালকের মা আর নেই

নাসা গ্রুপের পরিচালক শহীদুল ইসলাম মিঠুর মা জবেদা বেগম গতকাল সোমবার গভীর রাতে মিরপুর বারডেম হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার দুপুরে তার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার বন্দর গ্রামে মরহুমার দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে ফরিদপুর ও মাগুরা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন।

তাঁর মা জবেদা খাতুনও ছিলেন দানশীল ও পরোপকারী। তাঁর মৃত্যুতে মাগুরা ও ফরিদপুরের মধুখালীতে শোকের ছায়া নেমে এসেছে। ভিন্ন ভিন্নভাবে কয়েকটি স্থানে অনুষ্ঠিত জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নামে।