ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা হয়েছে শিশুতোষ বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘তর্জনী’। নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাজানো অনুষ্ঠানটিতে একঝাঁক শিশুশিল্পী অংশগ্রহণ করেছে।
ইকবাল খন্দকারের গ্রন্থনায় অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় ছিলেন অনিক বোস ও রেশমি আবেদিন, সংগীত পরিচালনায় আজাদ মিন্টু, বৃন্দ আবৃত্তি নির্দেশনায় ছিলেন বীর বরকত এবং তামান্না তিথি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের ৭ মার্চের অনুষ্ঠানমালায় দেখতে পাবেন।