জাতিসংঘের পূর্ণ সদস্য হতে ফিলিস্তিনকে সমর্থন চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার ক্ষেত্রে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি। গাজা বিপর্যয় বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড দীর্ঘকাল ধরে দখল করে রাখা হলেও তা আর উপেক্ষা করা যাবে না। বৃহস্পতিবার (০৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওয়াং ই বলেন, ফিলিস্তিনি জনগণের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে। তাদের দীর্ঘদিনের লালিত আকাঙ্খা একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা আর এড়ানো যাবে না। তাদের সহ্য করা ঐতিহাসিক অবিচার সংশোধন না করে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি চলতে পারে না।

গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনকারী। প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের সমাধানে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বি-রাষ্ট্র সমাধান সম্পূর্ণরূপে বাস্তবায়নের মাধ্যমে আমরা দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারি। সেটা হলে মধ্যপ্রাচ্যে সত্যিকার অর্থে স্থায়ী শান্তি অর্জন করা যায়নি।