ষোলোর ফাইনালে বাংলাদেশের সঙ্গী ভারত

নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের লাইন আপ চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাগতিক নেপালকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আগেই ফাইনালের মঞ্চে পৌঁছে যাওয়া বাংলাদেশের সঙ্গী হয়েছে ভারত। ১০ মার্চ হবে আসরের ফাইনাল।

নেপাল ও ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শুক্রবার তারা লিগ পর্বের শেষ ম্যাচে দুর্বল ভুটানের মুখোমুখি হবে। টানা দুই ম্যাচ হেরে ভুটানের এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে টুর্নামেন্ট থেকে।

বাংলাদেশের কাছে হারার সম্ভাবনা তাদের প্রবল। বাংলাদেশের কাছে ৩-১ গোলে হারের হতাশা কাটিয়ে স্বাগতিক নেপালের সামনে বিধ্বংসী রূপে আবির্ভূত হয় ভারত। সেই ম্যাচটা বড় ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছায় ভারত।