চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির আলমাস সিনেমা হল এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন এই প্রতিষ্ঠানটির সাইটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা বলেন, রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি টিম কাজ করছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।