সৌদিতে মসজিদের ভেতর ইফতার নিষিদ্ধ, নামাজ সম্প্রচারেও মানা

পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই মসজিদের ভেতরে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। সম্প্রতি দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে নোটিশ জারি করে। কর্তৃপক্ষ বলেছে, ইফতারের জন্য মসজিদের ভেতরে পরিচ্ছন্নতা নষ্ট হয়।

নোটিশে আরও বলা হয়, ইফতারের জন্য মসজিদের উন্মুক্ত স্থানে একটি যথাযথ জায়গা খুঁজে বের করবেন ইমাম ও মুয়াজ্জিন। তবে অস্থায়ী কোনো রুম বা তাঁবু স্থাপন করা যাবে না। এছাড়া রোজাদারদের জন্য ইফতার কিনতে ইমাম ও মুয়াজ্জিনরা যেন কোনো অর্থ সংগ্রহ না করেন এমন নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়।

পাশাপাশি মসজিদের ভেতর ক্যামেরা ব্যবহার বা ছবি না তুলতে নিরুৎসাহিত করেছে মন্ত্রণালয়। বলা হয়েছে, মসজিদের ভেতর ক্যামেরা বসিয়ে অনলাইনসহ কোনো ধরনের মিডিয়ায় নামাজ সম্প্রচার না করতে।