রাজধানীর গ্রিন রোড সংলগ্ন ল্যাবএইড হাসপাতালে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সেখানে নকশার ব্যত্যয় ঘটিয়ে হাসপাতালটির ওপরে রুফটপে নিজস্ব রেস্টুরেন্ট স্থাপন করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে এ অভিযান চালানো হয়।
বিকেল পৌনে ৪টা থেকে প্রায় এক ঘণ্টা ল্যাবএইড হাসপাতালের ক্যাফেটেরিয়ায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো. জাহাঙ্গীর আলম।