ইমরান খানকে বন্দি রাখা জেলে সন্ত্রাসী হামলা, আটক ৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে যে জেলে বন্দি রাখা হয়েছে, সেখানে ভারী অস্ত্রশস্ত্রসহ হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে হামলা রুখে দিয়ে ৩ দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। 

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল জেল আদিয়ালায় এ হামলার চেষ্টা চালানো হয়। গ্রেপ্তার ওই তিনজনের কাছ থেকে ভারী অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক, এবং ওই জেলের ম্যাপ পাওয়া যায়। তারা আফগানিস্তানের নাগরিক বলেও জানিয়েছে পুলিশ।

তাদেরকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া জেলের আশেপাশে এখনো খোঁজাখুঁজি চালাচ্ছে পুলিশ। 

সেন্ট্রাল জেল আদিয়ালার সবচেয়ে জনপ্রিয় কয়েদীদের মধ্যে রয়েছেন ইমরান খান, একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।