সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ছোট নদী পুনরুদ্ধারে অচিরেই খনন কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি গতকাল শুক্রবার দুপুরে পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাংসদ চয়ন ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. সাজ্জাদ হায়দার লিটন।