বিসিএসআইআরের গোল্ডেন জুবিলিতে বৈজ্ঞানিক সম্মেলন

বিসিএসআইআরের গোল্ডেন জুবিলি পালন উপলক্ষে শুরু হয়েছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন (কংগ্রেস)। গতকাল শুক্রবার সকালে বিসিএসআইআরের ধানম-ি ক্যাম্পাসে এই সম্মেলন শুরু হয়। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি বিশ্বের প্রায় ৩০টির বেশি দেশের প্রায় শতাধিক বিজ্ঞানী ও গবেষক অংশ নেবেন।

বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. সামন্ত লাল সেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের অগ্রযাত্রার কোনো বিকল্প নেই, তাই বৈজ্ঞানিক গবেষণাকে আরও গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন উদীয়মান বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় বৃদ্ধি করবে এবং বিভিন্ন দেশের গবেষণা সংস্থাগুলোর মধ্যে সংযোগ সাধন করবে। বিজ্ঞান যেহেতু একটি উন্মুক্ত বিষয় তাই এটি উন্মুক্ত ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে অবদান রাখবে।’

চিফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন ‘এদেশের মানুষের কল্যাণে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে বিসিএসআইআরের সব বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের তাদের মেধাশক্তি কাজে লাগাতে হবে।’

সভাপতির ভাষণে বিসিএসআইআরের চেয়ারম্যান ড. মো. আফতাব আলী শেখ বলেন, ‘বাংলাদেশে বিজ্ঞান কে সামনে এগিয়ে নিতে বিসিএসআইআর গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই লক্ষ্যে বিসিএসআইআর কংগ্রেস-২০২৩ আরও অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই সম্মেলনে বিদেশ থেকে আগত বিজ্ঞানীদের মাধ্যমে দেশের তরুণ বিজ্ঞানীরা উপকৃত হবেন।’ বিজ্ঞপ্তি