সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটিতে প্রশাসন বিভাগে সহকারী পরিচালক পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
বিভাগ: প্রশাসন।
পদ: সহকারী পরিচালক।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
অতিরিক্ত যোগ্যতা: এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বাপাউবোর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে https://jobs.bwdb.gov.bd/ লগইন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলিসহ ভিডিও একই পোর্টালে পাওয়া যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে http://bwdb.gov.bd/sites/default/files/files/bwdb.portal.gov.bd/notices/fbc62703_d46c_4f54_aafd_84d718013c09/2024-03-04-10-00-ed160d4d90d8d5e63b9e6e776d85fc6b.pdf জানা যাবে। প্রয়োজনে অফিস চলাকালে এই নম্বরে ০২-২২২২৩০৩০৩ যোগাযোগ করা যেতে পারে।
আবেদন ফি: আবেদন ফি বাবদ ৬০০ টাকা পেমেন্ট করতে হবে।
আবেদনের শেষ সময়: ১ এপ্রিল ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।