আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৫ কিলোমিটার দৌড় ও নারী ক্রীড়াবিদ সদস্যদের সম্মাননার আয়োজন করেছে ঢাকার ধানমন্ডিস্থ শৌখিন দৌড়বিদ, সাঁতারু ও সাইক্লিস্টদের সামাজিক সংগঠন ‘টিম ধানমন্ডি’।
আজ শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডি লেক সংলগ্ন ১২/এ রোডের টিডি পয়েন্ট থেকে ৫ কিলোমিটার দৌড় শুরু হয়। এরপর ডিঙ্গি রেস্তোরায় আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে টিম ধানমন্ডির কৃতী নারীদের মুখ থেকে তাঁদের সাফল্যের অনুপ্রেরণাময় কথামালা শোনা হয়।
আলোচনায় উঠে আসে বাধাবিঘ্ন, ব্যাধি, মৃত্যুর শোক অতিক্রম করে দুর্দমনীয় মনোবলে এগিয়ে যাওয়া নারীদের প্রত্যয়দীপ্ত জীবনের গল্প। টিম ধানমন্ডির এমন অকুতোভয় ১৫ জন নারী ক্রীড়াবিদ কৃতী নারীদের সম্মান জানিয়ে তাঁদের হাতে পুষ্পস্তবক তুলে দেন টিম ধানমন্ডির পুরুষ সদস্যগণ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী ক্রীড়াবিদদের হাতে টিম ধানমন্ডির পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন জাতীয় ক্রীড়া পুরষ্কার প্রাপ্ত এথলেট, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদিকা, ও ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ জেসমিন লিটি । তিনি তার বক্তব্যে টিম ধানমন্ডির উত্তরোত্তর সাফল্য কামনা করেন ।