দীর্ঘ প্রায় চারমাস কারাবাস যাপন করে শনিবার (৯ মার্চ) দুপুরে কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।
গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের পর পুলিশের মামলায় ২১ নভেম্বর বিএনপির এই নেতা গ্রেপ্তার হন।
রমনা, পল্টনসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ৯টি মামলায় দায়ের করে পুলিশ। আদালত থেকে সবগুলো মামলায় জামিন লাভ করে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন।