নারীর সমঅধিকার ও সমসুযোগ প্রতিপাদ্যকে ধারণ করে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরে কেক কেটে নারী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের পত্রিকার প্রধান কার্যালয়ে নারী সহকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়। কেক কাটেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন।
এ সময় নারী সহকর্মীদের কাজের প্রশংসা করে মোস্তফা মামুন বলেন, দেশে দিন দিন নারীদের স্বাবলম্বী হওয়ার প্রবণতা বাড়ছে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় নারীদের অনেক স্ট্রাগল করে চাকরি করতে হয়। তাই নারীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে আমাদের এইসব বাস্তবতা বিবেচনায় রাখা উচিত।
তিনি আরও বলেন, দেশ রূপান্তরেও সম অধিকারের চর্চা করা হয় যাতে কোনো নারী এখানে বঞ্চিত না হয়।
দেশ রূপান্তরে কর্মরত নারীরা এখানে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের বার্তা সম্পাদক শাহ আলম বাবুল, বিশেষ প্রতিনিধি সরোয়ার আলম, ফিচার ইনচার্জ মোহসিনা লাইজু, অনলাইন ইনচার্জ আনিসুর বুলবুল, ডিজিটাল ইনচার্জ আপেল মাহমুদ ও জিএম হারুনের রশিদসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ।