মেন্ডিসকে সেঞ্চুরি করতে দিলেন না তাসকিন

সতীর্থরা উইকেট বিলিয়ে এলেও ছুঁটছিলেন কুশল মেন্ডিস। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে তাকে তার আগেই থামিয়ে দিলেন পেসার তাসকিন আহমেদ। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর পেয়ে গেছেন মেন্ডিস, ১৭তম ওভারের শুরুতে তিনি অপরাজিত ছিলেন ৮৫ রানে। 

ডেথে এসে অনুমিতভাবেই তাসকিনকে ফিরিয়েছেন নাজমুল। এবং সফল হয়েছেন তাসকিন। আরেকটি শর্ট বল, আরেকটি উইকেট। ফিল্ড সেটিং দেখে মনে হয়েছে, পরিকল্পনায় ছিল এমন। মেন্ডিস ফাঁদে পা দিয়েছেন, তুলে মারতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছেন তিনি ৫৫ বলে ৮৬ রান করে। ক্যাচটি নেন সৌম্য সরকার।

১৬.৫ ওভার শেষে শ্রীলঙ্কা ১৪০/৫।