লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি

‘লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম-ঢাকা’র ২৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ফোরামের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কালবেলার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দিন খান এবং নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক এটিএম ইসহাক ও হারুনের রশিদ। এ উপলক্ষে আয়োজন করা হয় রাজধানীতে কর্মরত লক্ষ্মীপুর জেলা সাংবাদিকদের পারিবারিক মিলনমেলা। এ সময় লক্ষ্মীপুরের কৃতী সন্তান সাংবাদিক নেতা খুরশীদ আলমকে সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি