বড়াইগ্রামে মহাসড়ক অবরোধ

ওয়াজ মাহফিলের নামে চাঁদা তোলা নিয়ে মারধর

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় নাজমুল হাসান নাহিদ (৩৪) নামে এক বস্ত্র ব্যবসায়ীকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে পাঁচ শতাধিক দোকান বন্ধ, দফায় দফায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কবরস্থানের নামে ভুয়া ওয়াজ মাহফিলের রসিদ ছাপিয়ে চাঁদা তোলাকে কেন্দ্র করে গতকাল শনিবার মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের গ্রেপ্তার দাবিতে প্রায় দুই ঘণ্টা নাটোর-পাবনা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীসহ স্থানীয়রা। পরে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে এসে দোষীদের আটক ও বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।