দোহার-নবাবগঞ্জে ভালোবাসায় সিক্ত এমপি আনার কলি

নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত হলের ঢাকার দোহার ও নবাবগঞ্জের বাসিন্দা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি শেখ আনার কলি পুতুল। গতকাল শনিবার তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

দুপুরে নবাবগঞ্জ পৌঁছালে উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়। পরে শেখ আনার কলি পুতুল এমপি দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলীল, এমএ বারি মোল্লা বাবুল, হুমায়ন কবির, রেশমা আক্তার প্রমুখ।

এর আগে সকালে দোহারে শেখ আনার কলি পুতুল এমপিকে দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা দেন।