সাইনবোর্ড ভেঙে জমির মালিককে হত্যার হুমকি

বগুড়ার আদমদীঘিতে রেজাউল ইসলাম বাচ্চু নামের এক ব্যবসায়ীর জমির সাইনবোর্ড ভেঙে ফেলে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাইনবোর্ড ভেঙে ফেলার বিষয়টি স্বীকার করলেও হত্যার বিষয়টি অস্বীকার করে মিজানুর রহমান দুলাল বলেন, ‘আমার বড় ভাই আব্দুর রউফকে চুপ করে নিয়ে গিয়ে রেজাউল ভগিজগি একটি বিনিময় দলিল করে নেন।’