ছাত্রলীগ নেতার কাছ থেকে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ফার্মেসি মালিক সাবেক ছাত্রলীগ নেতা সিয়ামকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মো. সোহরাব হোসেনের নেতৃত্বে মাদক ব্যবসায়ী সিয়ামকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে ৫০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি সিয়াম শেখ (২৬) কুমারখালী এলঙ্গি কাজী পাড়া এলাকার বাসিন্দা। সে কাজীপাড়া রেলগেট সংলগ্ন ওষুধ ফার্মেসির আড়ালে মাদক ব্যবসায়া পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। এই বিষয়ে তিনি বলেন, নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সংরক্ষণ এবং ক্রয় বিক্রয়ের অপরাধে সিয়াম নামে এক যুবক ২০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান আরও পরিচালিত হবে।