শাকচর মদিন উল্যাহ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর মদিন উল্যাহ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার ফারহানা চৌধুরী।