দেশ রূপান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে: ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, আমার দেখা মতে দেশ রূপান্তর পত্রিকাটি ইতিহাস সৃষ্টি করেছে। পত্রিকাটি অনেক পড়ি; খুব সুশৃঙ্খল, এবং গঠনমূলক আলোচনা-সমালোচনায় মধ্য দিয়ে তারা সুন্দরভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ে দেশ রূপান্তর পত্রিকাটির অনেক মুভমেন্ট ছিল।

রবিবার বেলা ১২টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান আরও বলেন, ‘মার্চ মাস স্বাধীনতার মাস। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এবং চার লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই মার্চ মাসে আমরা গর্জে উঠেছি। আমাদের সাড়ে সাত কোটি মুক্তিকামী মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। আর এই মাসেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর মার্চ মানেই মুক্তিযুদ্ধের মাস, আবেগের মাস, ইতিহাসের মাস। ঠিক এই সময়েই দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, অতিথিবৃন্দের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী ও  রাষ্ট্রপতি চতুর্থ উপাচার্য হিসেবে আমাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছেন। আমার চেষ্টাই হবে এই বিশ্ববিদ্যালয়কে আলোকিত করা। বরিশাল বিশ্ববিদ্যালয় এটি আপনাদের। আমার উপাচার্য অফিস আপনাদের জন্য সব সময় খোলা। আপনাদের অনেক দায়িত্ব আছে। তাই আপনারা বিশ্ববিদ্যালয় এবং আমার কাছে না গেলে সেটি আমার অনেক খারাপ লাগবে। বিশ্ববিদ্যালয় ইতিবাচক নেতিবাচক যাই হোক সঠিক গণমাধ্যমে তুলে ধরুন। সত্যের পাশে আমরা আছি।

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. ফরহাদ সরদার বলেন, দেশ রূপান্তর পত্রিকাটির নামের মধ্যে বেশ রূপান্তরের ছোঁয়া দেখা যায়। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়বেন। তার একটি ছায়া আমি দেশ রূপান্তরের মধ্যে দেখতে পাই। এই পত্রিকাটি আমার জানামতে বিগত পাঁচ বছরে অনেক জনমানুষের কাছে যেতে পেরেছে। কারণ তারা সব সময় চেষ্টা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে।
 
এ সময় বাংলা একাডেমীর শিশু সাহিত্য পদপ্রাপ্ত, সাহিত্যিক ও গুণী ব্যক্তিত্ব অধ্যাপক তপংকর চক্রবর্তী তার শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে দেশ রূপান্তর পত্রিকার এবং পত্রিকায় যারা কাজ করছেন সকলের মঙ্গল কামনা করেন।

এদিকে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজ, সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসেন বলেন, ‘আশা করি দেশ রূপান্তর পত্রিকাটি তরুণ এই সাংবাদিকদের হাত ধরে আরো এগিয়ে যাবে আর সফলতা পাবে।’

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, ‘দেশ রূপান্তর পত্রিকাটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা। বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে পত্রিকাটি কাজ করে যাচ্ছে। আমি মনে করি পত্রিকাটি বরিশালের উন্নয়ন ও বরিশালের গণমানুষের সমস্যা সম্ভাবনা নিয়ে নিয়ে আগামীতে কাজ করবে।’

অনুষ্ঠানে কবি ও সাংবাদিক সৈয়দ মেহেদির সঞ্চালনায় ও দৈনিক দেশ রূপান্তর-এর বরিশাল প্রতিনিধি সুকান্ত অপির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক গোপাল সরকার, বাংলা একাডেমীর শিশু সাহিত্য পদপ্রাপ্ত, সাহিত্যিক ও গুণী ব্যক্তিত্ব অধ্যাপক তপংকর চক্রবর্তী, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজ, মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের মুখপাত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. ফরহাদ সরদার, বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইয়ুম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল বাতেন, দৈনিক খবরের কাগজের স্টপ রিপোর্টার মাইনুল ইসলাম সবুজ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার আল আমিন জুয়েল।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু কুমার কর, আর টিভির বরিশাল প্রতিনিধি মো. আরিফুর রহমান, দৈনিক যুগান্তরের রিপোর্টার অনিকেত মাসুদ, দেশ কালের বরিশাল প্রতিনিধি রুবেল খান, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ও বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি মনিরুল ইসলাম মনির, এন টিভির  ক্যামেরা পার্সন গোবিন্দ প্রমুখ।

এদিকে অনুষ্ঠান শুরুতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি সদ্য প্রয়াত কাজী নাসির উদ্দিন বাবুলের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।