রাজধানীতে খাদ্য নিরাপত্তা নিয়ে কর্মশালা

‘খাদ্য নিরাপত্তা, অর্থনীতি ও মানুষের জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক এক নীতিনির্ধারণী ওয়ার্কশপ গতকাল রবিবার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত হয়। এ ওয়ার্কশপ Salford University, UK,-এর অর্থায়নে ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বাকৃবির তত্ত্বাবধায়নে বাস্তবায়িত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এতে সভাপতিত্ব করেন। দেশে কৃষি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকরা এ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। এতে বরেন্দ্র অঞ্চলের কৃষির বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে বিশদ আলোচনা হয়।

বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন ও ইউনিভার্সিটি অব সালফোর্ডের অধ্যাপক বিঙ্গুনাথ ইনিগিরিগে ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

বারি, বিনা, আইআরআরআই, ফাও, আইডিএফসি, এসআরডিআই, বিআরআরআই, ডিআইই, বার্ক ও আইএনজিওর প্রতিনিধিরা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি