পানি উন্নয়ন বোর্ড

বঙ্গবন্ধুর সমাধিতে নতুন ডিজির শ্রদ্ধা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মহাপরিচালক টুঙ্গিপাড়ায় ভ্রমণকালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ফরিদপুর মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদপুর পওর সার্কেল সৈয়দ শাহিদুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা পানি উন্নয়ন সার্কেল-১ দেওয়ান আইনুল হক, সিএসও টু মহাপরিচালক ড. মোহা. সরফরাজ বান্দা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিকল্পনা-১ ড. রবীন কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি