স্থানীয় সময় সোমবার ভোরবেলা থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবারের অস্কার বিজয়ীদের নাম।
এবার ২৩টি শাখায় সর্বমোট ২৫ বিজয়ীর নাম ঘোষণা করেছে অস্কার কর্তৃপক্ষ। ২০২৩ সালে সিনেমা জগতের সেরা কাজগুলো স্বীকৃতি দেয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে।
অস্কারের ৯৬তম আসরে সবার ওপরে পারমাণবিক বোমা আবিষ্কারকের বায়োপিক ‘ওপেনহাইমার’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেতাসহ সাতটি বিভাগে পুরস্কার জিতেছে এই ছবি।
চলুন দেখে নেওয়া যাক কে কে কোন কোন ক্যাটাগরিতে জিতলেন পুরস্কার? খবর বিবিসি।
সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী:এমা স্টোন (পুয়োর থিংস)
সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ডেভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)
সেরা চলচ্চিত্র পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)
সেরা চিত্রগ্রহণ: ওপেনহাইমার (হয়তে ফন হয়তেমা)
সেরা পোশাক পরিকল্পনা: পুয়োর থিংস (হলি ওয়াডিংটন)
সেরা প্রামাণ্যচিত্র: টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (মিস্তিস্লাভ চেরনোভ, ইউক্রেন)
গত বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ অস্কার সঞ্চালনা করেছেন আমেরিকান টিভি তারকা জিমি কিমেল। এ নিয়ে চতুর্থবারের মতো এই দায়িত্বে দেখা গেছে তাকে। বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার হয়েছে অনুষ্ঠানটি।