তামিমদের ম্যাচে রাখলেন অপু-রুবেল

অধিনায়কত্ব নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। তবে সেটা লিস্ট এ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। প্রাইম ব্যাংকের হয়ে প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু আলো ছড়াতে পারেননি। মাত্র ১৭ রানেই থেমে যান। তাতে দলও পড়েছিল বিপদে। অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। কিন্তু তামিমদের লড়াইয়ে ফেরান স্পিনার নাজুমল অপু ও পেসার রুবেল হোসেন।

এই দুজনের ব্যাটে ভর করে ১৯৬ রান তুলতে সমর্থ হয় প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন অপু। ৫৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ২ ছক্কায়। এছাড়া শাহাদাত দীপু ২৮, নাঈম ইসলাম ২৫, জাকির হাসান ২৪ রান করেন। রুবেল হোসেন অপরাজিত থাকেন ২৩ রানে।

IMG-20240311-WA0004

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ ৪২ রান খরচায় চারটি, আরাফাত সানি তিনটি ও হাসান মুরাদ দুটি উইকেট শিকার করেছেন।