হাসান-সানজামুলের পেস-স্পিনে আত্মসমর্পণ শাইনপুকুরের

টপ অর্ডাররা ব্যর্থ হয়েছিলেন। শেষ বেলায় নাজমুল অপু ‍ও রুবেল হোসেন হাল ধরেছিলেন। তাই ১৯৬ রানের সংগ্রহ পেয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর তাতেই ভর দিয়ে ৭১ রানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে তামিম ইকবালের দল।

১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে গুটিয়ে যায় মাত্র ১২৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন আরাফাত সানি। জিশান আলম ২৭ ও মার্শাল আইয়ুব করেছেন ২১ রান।

প্রাইম ব্যাংকের পেসার হাসান মাহমুদ তোপ ও স্পিনার সানজামুল ইসলামের ঘূর্ণিতে যেন কুপোকাত হয়ে গেছে শাইনপুকুর।

হাসান ২ মেডেনসহ ১৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন। ২৯ রানে সানজামুল নিয়েছেন তিন উইকেট। শেখ মেহেদি, নাঈম ইসলাম ও নাজমুল অপু নিয়েছেন একটি করে উইকেট।