কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ সফিকুর রহমান। গতকাল সোমবার দুপুর আড়াইটায় তিনি জামিনে ওই কারাগার থেকে মুক্তি পান। জেল সুপার শাহজাহান আহমেদ জামিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাড়ি সিলেট শাহপরান থানার শিবগঞ্জ গ্রামে। তিনি ২০২২ সালের ১৩ ডিসেম্বর আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বিভাগ। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। ২০২২ সালের ১৩ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়।