এক ঝলক

ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। মেয়ের নাম রেখেছেন নীতিরি, যেটি হলিউডের ‘অ্যাভাটার’ সিনেমার জো সালডানা অভিনীত চরিত্রের নাম।

কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। মেয়ের নাম রেখেছেন নীতিরি, যেটি হলিউডের ‘অ্যাভাটার’ সিনেমার জো সালডানা অভিনীত চরিত্রের নাম।

‘তুফান’ সিনেমার পর এবার ‘বনলতা সেন’ হয়ে আসছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

একমাত্র মেয়ে অন্বেষাকে স্কুলে ভর্তি করার সময় সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছিলেন বলে জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বললেন, আমার সিঙ্গেল মাদার স্ট্যাটাসের জন্য কলকাতার নামি-দামি স্কুল মেয়েকে ভর্তি নেয়নি।

বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের। সন্দীপ সিং পরিচালিত ‘দ্য প্রাইড অব ভারত : ছত্রপতি শিবাজী মহারাজ’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

‘পুষ্পা ২’ ছবির শুটিং দেখতে গিয়ে এক যুবক কেন ‘জয় আল্লু অর্জুন’ বলে চিৎকার করেননি, এরকম অভিযোগ তুলে তাকে উত্তম-মধ্যম মার দিয়েছে আল্লুর ফ্যানরা। ভিডিও এখন ভাইরাল।

৪৮ বছর বয়সে মারা গেলেন ‘সত্যম’ খ্যাত তেলুগু ছবির জনপ্রিয় পরিচালক সূর্যকিরণ। চেন্নাইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।