চলতি মাসের ২৩ তারিখ ওয়েম্বলিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর তিনদিন পর ইংল্যান্ড মুখোমুখি হবে বেলজিয়ামের। এই দুই প্রীতি ম্যাচের জন আজ ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউদগেট।
ইংল্যান্ডের ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এভারটনের হয়ে খেলা সেন্টারব্যাক জারেড ব্রাথওয়েট ও নিউক্যাসলের ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। ২০২০ সালের পর দলে ফিরেছেন লিভারপুল ডিফেন্ডার জো গোমেজ।
ইংল্যান্ডের ঘোষিত দলে সুযোগ পাননি রাহিম স্টার্লিং। ইনজুরির কারণে দলে নেই মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ।
দুটিই প্রীতি ম্যাচ হলেও, ইংল্যান্ড বেশ গুরুত্ব দিয়েছে ইউরো আসর জুনে হওয়ায়।
গোলকিপার : স্যাম জনস্টোন, জর্ডান পিকফোর্ড ও অ্যারন র্যামসডেল।
ডিফেন্ডার : জারেড ব্রাথওয়েট, বেন চিলওয়েল, লুইস ডাঙ্ক, জো গোমেজ, এজরি কোনসা, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, কাইল ওয়াকার।
মিডফিল্ডার : জুড বেলিংহ্যাম, কনর গ্যালাঘার, জর্ডান হ্যান্ডারসন, জেমস ম্যাডিসন ও ডেকলান রাইস।
ফরোয়ার্ড : জেরোড বোয়েন, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, কোল পালমার, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টনি ও ওলি ওয়াটকিনস।