হৃদয়ের ৭ম ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

গত এশিয়া কাপে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে ফিফটির পর দীর্ঘদিন ব্যাটে রান পাচ্ছিলেন না তাওহীদ হৃদয়। এর পর আর একটি মাত্র ফিফটি করেছিলেন। সেটাও গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অবশেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ৭ম ফিফটির দেখা পেলেন হৃদয়। 

ফিফটি দিয়ে অভিষেক করা হৃদয় আজ ৪১তম ওভারে ব্যক্তিগত ৭৪ বলে ৫০ পূর্ণ করেন। একই ওভারে হাসারাঙ্গার শিকার হয়ে সৌম্য ও রিয়াদ ফেরার পর বাংলাদেশ ইনিংসের হাল ধরে রেখেছেন হৃদয়। তাকে এখন সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ।

সৌম্যর সঙ্গে ৫৫, মুশফিকুর রহিমের সঙ্গে ৪৩ ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে ১৬ রানের জুটি গড়ার পর হৃদয়-তানজিমের জুটিতে আসে ৪৬ রান। সপ্তম উইকেট হিসেবে ১৮ রানে তানজিম ফেরায় ভেঙেছে জুটি।