প্রথম বলেই উইকেট তাসকিনের, শরিফুলের দ্বিতীয়

বোলিং পরিবর্তন করে ৬ষ্ঠ ওভারে তাসকিন আহমেদকে নিয়ে আসেন শান্ত। এসেই প্রথম বলে উইকেট তুলে নেন ঢাকা এক্সপ্রেস। ফেরান কুশল মেন্ডিসকে।  ক্যারিয়ারের ৯৯তম উইকেট শিকার করলেন তাসকিন।

১৩ বলে ১৬ রান করা কুশল ক্যাচ দেন মুশফিকের হাতে। পরের ওভারেই শরিফুল এসে দ্বিতীয় আঘাত হানেন। আরও একবার ব্যর্থ হয়ে ফেরেন সাদিরা সামারাবিক্রমা।

পয়েন্ট অঞ্চলে মেহেদী হাসান মিরাজ দারুণ ক্যাচ নিয়ে থামান ৪ বলে ১ রান করা সাদিরাকে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।