কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নবী উল্লাহ নবীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাসায় গিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপি নেতারা।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যার পর নেতারা নবীর যাত্রাবাড়ী নবীনগরস্থ বাসভবনে আসেন। এসময় নবীর অসুস্থ সহধর্মিণীসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সালাম।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলাম, সদস্য জামসেদুল আলম শ্যামল, প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা, ডেমরা থানা বিএনপি নেতা আনিসুজ্জামান, খোরশেদ আলম, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকীব, আতিকুল হকসহ প্রমুখ নেতৃবৃন্দ।