এশার ফরজ না পড়লে তারাবি শুদ্ধ হয় না

প্রশ্ন : এক লোক এশার নামাজের সময় মসজিদে গিয়ে দেখে, এশার ফরজ নামাজ শেষ হয়ে তারাবির নামাজ শুরু হয়ে গেছে। তখন সে এশার নামাজ আদায় না করে তারাবির জামাতের সঙ্গে শরিক হয়ে যায়। অতঃপর তারাবির নামাজ শেষে বাসায় ফিরে এসে এশার ফরজ আদায় করে। এখন জানার বিষয় হলো, ওই লোকের তারাবির নামাজ কি শুদ্ধ হয়েছে?  

- শামছুর রহমান, বরিশাল

উত্তর : প্রশ্নে উল্লিখিত ব্যক্তির তারাবির নামাজ আদায় হয়নি। কেননা তারাবির নামাজ শুদ্ধ হওয়ার জন্য আগে এশার ফরজ আদায় করা জরুরি। এশার ফরজ পড়ার আগে তারাবি পড়লে তা আদায় হয় না। এক্ষেত্রে করণীয় ছিল, আগে এশার ফরজ আদায় করা, অতঃপর তারাবির জামাতে শরিক হওয়া। -রদ্দুল মুহতার ২/৪৪