বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

আজ রবিবার (১৭ মার্চ) সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস হওয়ায় স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।