কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। জীবনের ৮২ বসন্তে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।
সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুরস্কার পাওয়ার পর মোহাম্মদ রফিকউজ্জামান বলেন, কিছুক্ষণ আগে টিভিতে স্ক্রল দেখে ফোন করে একজন জানালেন আমি স্বাধীনতা পুরস্কার পেয়েছি। এরপর অনেকেই ফোন করে শুভকামনা জানাচ্ছেন। খবরটি পাওয়ার পর আমি আনন্দিত।
এদিকে রফিকুজ্জামান ফেসবুকে একটি ইসরায়েল বিরোধী পোস্ট দিয়েছেন। সেখানে ছড়ার মতো করে লিখেছেন-
আর খেওনা বোকা পোলা,
ইজরাইলী কোকাকোলা,
ইজরাইলী পেপসি
খেলে হবে ঢেপসী
স্প্রাইট বা সভেন আপ
খেলে হবে মহা পাপ
এ সবের মূল উপাদান
নষ্ট করে দেয় ঈমান।
ফর্মুলাতে হারাম দ্রব্য মিশিয়ে
ইহুদীরা দিয়েছে সব বিষিয়ে।
এদিকে তার এই পোস্ট ভাইরাল হয়ে গেছে। অনেকেই তার কিছু শব্দের বিরোধীতা করছেন, আবার কেউ তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। সামাজিক মাধ্যমে স্বাধীনতা পদকে মনোনীত এই গীতিকারকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।