‘সহযোগিতা করার আগে আমার সঙ্গে সরাসরি কথা বলুন’

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নুর।

রবিবার (১৭ মার্চ) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের সভাপতি নুর বলেন, ‘আমার নাম ব্যবহার অনেকে প্রতারণা করছে বলে বেশ কয়েকজনের মাধ্যমে জানতে পেরেছি। তাই আমার সাথে সরাসরি কথা না বলে আমার নামে কাউকে সহযোগিতা না করার আহ্বান জানাচ্ছি।’

নুরের ওই পোস্টে মন্তব্য করেছেন অনেকে। তবে কোন ধরণের প্রতারণা করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট করেননি ডাকসুর সাবেক এই ভিপি।