লোকশিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছে। সোনারগাঁয়ে বছরে মাসব্যাপী যে একটি কারুশিল্প মেলা হয় সেটি বছরে তিনটি করা যায় কি না তা নিয়ে আলোচনা হচ্ছে। এতে কারুশিল্পীরা লাভবান হবেন।
এছাড়া সোনারগাঁ জাদুঘরের লেকে একটি বোট মিউজিয়াম ও একটি কৃষি যন্ত্রপাতির মিউজিয়াম করা হবে।
গতকাল রবিবার সকালে ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এসব কথা বলেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের উপপরিচালক একে আজাদ সরকার।