ফের টস জয় শ্রীলঙ্কার, ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দারুণ জয়। পরেরটিতেই শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায়। তাতে সিরিজ এখন ১-১ সমতায়। তাই শেষ ম্যাচটি আজ অঘোষিত ফাইনাল।

সেই ফাইনালের মহারণেও টসে জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। নিয়েছেন তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত।