ক্র্যাম্পে মোস্তাফিজ, বল করতে এসে জুটি ভাঙলেন সৌম্য

ম্যাচের ধারা বর্ণনায় রাসেল আরনর্ল্ড বলছিলেন, মোস্তাফিজের সারা শরীরে ক্র্যাম্প করেছে। তবে তাকে দেখে মনে হয়েছে তিনি এখানকার গরমের সঙ্গে লড়াই করেছেন। মনে হয় না ওভারটা তিনি শেষ করতে পারবেন। মোস্তাফিজ ওভার শেষ করতে পারেননি। স্ট্রেচারে করে বেরিয়ে যেতে হয়েছে মাঠ থেকে। তার জায়গায় বল করতে এসে জুটি ভাঙেন সৌম্য সরকার।

রান আপের মধ্যেই আটোকে গেলেন। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন, এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন। ঠিক কোথায় সমস্যা, তা বোঝা যায়নি। ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এ ম্যাচ দিয়ে দলে ফেরা এ বাঁহাতি পেসার।

মোস্তাফিজ উঠে যাওয়াতে সৌম্য এসেছেন। তাঁর প্রথম বলে ঘুরিয়ে খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বদলি ফিল্ডারে তানজিদ হাসানের হাতে ধরা পড়েছেন ৪০ বলে ১৫ রান করে তিকশানা। লিয়ানাগের সঙ্গে গুরুত্বপূর্ণ ৬০ রানের জুটির অংশ ছিলেন তিনি।