রেলে বড় নিয়োগ, এসএসসি পাসেও সুযোগ

বাংলাদেশ রেলওয়েতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে চারটি পদে ৪৯৩ জনকে নিয়োগ দেবে রেলওয়ে। এসএসসি পাসেও থাকছে আবেদনরে সুযোগ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ফিল্ড কানুনগো পদে ৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। ১৩তম গ্রেডের এই পদের জন্য বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

ফিল্ড কানুনগো আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।

গার্ড গ্রেড-২ পদে ১১৪ জনের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪তম গ্রেডের এই পদের বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা। আবেদনের যোগ্যতা: স্নাতক পাস হতে হবে। এ ছাড়া শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে।

আমিন পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬তম গ্রেডের এই পদে আবেদন করতে এইচএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

সবচেয়ে বেশি সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে পয়েন্টসম্যান পদে। এই পদে ৩৫১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)। পয়েন্টসম্যান পদে আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া সুঠাম দেহের অধিকারী হতে হবে।

এসব পদে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।আগামী ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।