লি'র মৃত্যু মানতে পারছেন না কেউই

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কণ্ঠ অভিনেতা লি উ রি মারা গেছেন। গত বৃহস্পতিবার ২৪ বছর বয়সী লির মৃত্যু হয়েছে।

কোরিয়ান গায়ক লি উ রি ছিলেন একজন উদীয়মান গায়ক, যিনি ৮ ফেব্রুয়ারি, ২০০০ সালে জন্মগ্রহণ করেছিলেন। গেনশিন ইমপ্যাক্ট থেকে গায়ক তাঁর আসল পরিচয় পেয়েছেন। ২৪ বছর বয়সে তাঁর মৃত্যু ইন্ডাস্ট্রির সবাইকে হতবাক করেছে।

বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম ‘গেনশিন ইমপ্যাক্ট’, জাপানি মঙ্গা সিরিজ ‘কেস ক্লোজড’–এর কোরিয়ান ভাষায় কণ্ঠ দিয়ে পরিচিতি পেয়েছেন লি।

গত শুক্রবার লির সহকর্মী, কণ্ঠ অভিনেতা লি ডাল লে এক ইনস্টাগ্রাম পোস্টে লির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তাঁর প্রতি শোক জানিয়ে লি ডাল লিখেছেন, ‘লি উ রিকে যাঁরা ভালোবাসেন, তাঁদের প্রতি অনুরোধ করছি, লি উ রির জন্য প্রার্থনা করুন।’

২১ বছর বয়সে কণ্ঠ অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তিন বছরের ক্যারিয়ারে ‘কেস ক্লোজড’, ‘গেনশিন ইমপ্যাক্ট’সহ ‘কুকি রানা: কিংডম’, ‘ক্রেয়ন শিন চ্যান’ ‘দ্য হন্টেড হাউস’-এ কণ্ঠ দিয়েছেন লি উ রি। CJ ENM-এর সর্বকনিষ্ঠ পুরুষ কণ্ঠ হিসেবেও স্বীকৃতি পেয়েছিলেন তিনি।  ’